1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে

ঢাকা-১৭ আসনে নিরব ভোটে নৌকার জয়: ভোট পড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২০৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: শেষ সময়ে এক স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। নিরুত্তাপ এ নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত।

সোমবার সকাল ৮টা থেকে শুরু হয় এ নির্বাচনের ভোট গ্রহণ। চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের ছয়জনসহ আট প্রার্থী। ইসির তথ্য অনুযায়ী ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মোট ১২৪টি কেন্দ্র ছিল। নির্বাচনে বৈধ ভোট ছিল ৩৭ হাজার ৩৭ ভোট এবং বাতিল হয়েছে ৩৮৩ ভোট। নির্বাচনে মোট ভোট পড়েছে ৩৭ হাজার ৪২০টি। এর শতকরা হার দশমিক ৫১ শতাংশ।

বেসকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী এ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। তিনি পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বিন্দ্বী স্বতন্ত্র প্রার্থী একতারা প্রতীকের মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। এ ছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সিকদার আনিসুর রহমান পেয়েছেন ১ হাজার ৩২৮ ভোট, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের মো. রাশিদুল হাসান পেয়েছেন ৯০৩ ভোট, তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীকের শেখ হাবিবুর রহমান ২০২ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন ৬৪ ভোট, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঞা ৫২ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মো. রেজাউল ইসলাম স্বপন ৪৩ ভোট।

এ দিকে সোমবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা-১৭ ও উপনির্বাচন বেনাপোল এবং ভা-ারিয়া পৌরসভার ভোট পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ২০টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সঙ্গে ১ হাজার ৫৮টি সিসি ক্যামেরায় ঢাকা-১৭ উপ নির্বাচন ও ২ পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে ৮৫৩টি সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ১২৪টি কেন্দ্র মনিটরিং করে ইসি। এ ছাড়া বেনাপোলের ১২টি ভোটকেন্দ্রে ১১৯টি এবং ভা-ারিয়ার ৯টি ভোটকেন্দ্রে ৮৬টি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করে কমিশন। প্রতি ২ ঘণ্টা পরপর গণমাধ্যমে ভোটের পরিস্থিতি জানান কমিশনাররা।

দুপুর ১২টায় আগারগাঁও নির্বাচন ভবনের বেজমেন্টে একসঙ্গে সংবাদ সম্মেলন করেন ইসির দুই কমিশনার মো. আহসান হাবিব খান ও বেগম রাশেদা সুলতানা। এ সময় ইসি রাশেদা সুলতানা সাংবাদিকদের বলেন, আমরা দেখেছি, ভোটার উপস্থিতি কম। এটার কারণ হতে পারে খুব অল্প সময়ের জন্য এ আসনে নির্বাচন হচ্ছে। এ ছাড়া গুলশান-বনানী অভিজাত এলাকা সে জন্যও অনেকে হয়তো ভোটের ব্যাপার আগ্রহী হননি। তবে প্রকৃত ঘটনা জানতে পারব পরে। তিনি বলেন, ঢাকার বিদ্যা নিকেতন কেন্দ্রে গিয়েছিলাম। দুয়েকটা কক্ষে চালু হয়েছে দেখেছি। আইনশৃঙ্খলা বাহিনী দেখেছি। একজন প্রার্থীর এজেন্ট দেখেছি। প্রিজাইডিং অফিসার বলেছেন, কিছু কিছু তালিকা আসেনি, হয়তো পৌঁছাবে। ভোটের পরিবেশ ভালো। তেমন কিছু নজরে আসেনি। সিসি ক্যামেরায় অনিয়মের চিত্র দেখিনি। আমি চলে আসার সময় চার-পাঁচজন নারীকে সিঁড়িতে দেখলাম যারা নিজেদের এজেন্ট বলে পরিচয় দিলেন। তবে তারা কাগজ পাননি বলে ভেতরে যাননি। এ ছাড়া নৌকা প্রতীকের একজন এজেন্টকে পেয়েছি।

স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলামের ভোট বর্জনের বিষয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত দেখতে পারতেন। যদি সকালেই ভোট বর্জন করেন তা হলে তো উনি দেখতে পারলেন না শেষ পর্যন্ত কী হলো। এদিকে স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম ইসিতে মৌখিক অভিযোগ বিষয়ে সাংবাদিকদের জানান, ভাসানটেকে তার ওপর হামলা হয়েছে। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে।

একই সময় কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)। তিনি বলেন, আমরা বেনাপোল ও ভা-ারিয়া নির্বাচন নিয়ে চ্যালেঞ্জে ছিলাম। বেনাপোলে ১২ বছর ধরে নির্বাচন হচ্ছে না। আরেকটা হচ্ছে ভাণ্ডারিয়া। সেখানে কেস কাচারির মধ্য দিয়ে অবশেষে আল্লাহর রহমতে নির্বাচন হলো। কী পরিমাণ ভোটার যে ওখানে হাজির হয়েছে, কী সুন্দর যে ভোট হচ্ছে! আমরা কিন্তু ক্ষণে ক্ষণে সবার সঙ্গে কথা বলছি। তারা বলছেন, ভালো ভোট হচ্ছে। ইসি আহসান হাবিব বলেন, রিকোয়েস্টের ভিত্তিতেই কিন্তু আমরা ইভিএম ও সিসি ক্যামেরা দিয়েছিলাম। কিন্তু ভাণ্ডারিয়ায় কিছু কিছু মিসক্রিয়েন্ট রোববার রাতে সিসি ক্যামেরার ক্যাবল কেটে দিয়েছে। সকাল থেকে ডিসি, এসপি, গোয়েন্দা সংস্থা লাগিয়ে চেক করেছি এবং ওপরের ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা করেছি। এতে কিন্তু ভোটের অসুবিধা হয়নি। দুই পক্ষের উপস্থিতিই ব্যালেন্স করেছে। চার থেকে পাঁচটা কেন্দ্রের সিসি ক্যামেরার তার কাটা হয়েছে। সেই পাঁচটা কেন্দ্রে আমাদের পৃথক পাঁচজন পর্যবেক্ষক দেওয়া হয়েছে। তো ওটা নিয়ে আমাদের চিন্তা না। ভাণ্ডারিয়া উপজেলার ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি শঙ্করকে টাঙিয়ে পেটানোর হুমকিদাতা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।

ভোট শেষে বিকাল ৪টায় সংবাদ ব্রিফিং করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এ সময় তিনি বলেন, ১২৪টা কেন্দ্রে ভোট হয়েছে। একটা কেন্দ্রের পরিস্থিতি দিয়ে তো বলা যায় না নির্বাচন সুষ্ঠু হয়েছে। বিষয়টা হলো যে আমরা সঠিক অবস্থাটা এখনও জানতে পারিনি। আমরা বিচ্ছিন্ন কিছু তথ্য জানতে পেরেছি। কিছু আপনাদের মাধ্যমে জেনেছি, কিছু আমাদের রিসোর্সের মাধ্যমে জেনেছি। ভোটার উপস্থিতির বিষয়ে প্রশ্ন করা হলে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, একজাক্ট কত শতাংশ সেটা আমরা পাইনি, তবে খুবই কম ভোট পড়েছে, ধারণা করা হচ্ছে ১২ থেকে ১৩ শতাংশ হতে পারে সর্বোচ্চ ১৪ শতাংশ ভোট পড়তে পারে সব হিসাব করার পর। পৌরসভাগুলো সর্বোচ্চ ৮০ শতাংশ ভোট পড়েছে, সর্বনিম্ন ৫০ শতাংশ।

স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলা বিষয়ে জানতে চাইলে আলমগীর বলেন, তিনি (হিরো আলম) অনেক সমর্থকসহ কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। তার সঙ্গে ইউটিউবার ছিলেন ৭০ জনের মতো। তখন তাকে গেটে আটকে দেওয়া হয়। বলা হয়, আপনার এজেন্ট বা চার-পাঁচজন নিয়ে ঢুকতে পারবেন। বাকিদের কেন্দ্র থেকে বুঝিয়ে ফিরিয়ে দেওয়া হয়। ভোটকেন্দ্রে কোনো কিছু হয়নি। তিনি যখন রাস্তায় এসেছেন তখন ওনাকে কে বা কারা ধাওয়া দিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা পুলিশেকে নির্দেশ দিয়েছি সুষ্ঠু তদন্তের। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বনানী বিদ্যা নিকেতন, শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু কেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি এমন অভিযোগে আলমগীর বলেন, আমরা এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ পাইনি। অনেকগুলো কেন্দ্রে আমার গিয়েছি, ম্যাডাম (ইসি রাশেদা সুলতানা) গেছেন, কেউ আমাদের এমন অভিযোগ করেনি। এখন আপনারা করছেন। কেন্দ্রে তো ইউটিউবাররা ঢুকতে পারে না। ঢুকতে পারেন সাংবাদিক যাদের নির্বাচন কমিনশন কার্ড দিয়েছে। ১২৪টা কেন্দ্রের মধ্যে তিনটা কেন্দ্রে তো এমন হতেই পারে, এর জন্য ভোট সুষ্ঠু হয়নি বলা যাবে না। নির্বাচনের যে ভোট পড়েছে সে ব্যাপারে আপনারা সন্তুষ্ট কি না জানতে চাইলে ইসি আলমগীর বলেন, আসলে সন্তুষ্ট কী, আমরা চাই একটি সুষ্ঠু ভোট হোক। ভোটাররা কেন যায়নি তার অনেক কারণ থাকতে পারে। সেটা আমি জানি না। বলাও ঠিক হবে না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নং ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন। মোট ভোটকেন্দ্র ১২৪টি ও ভোট কক্ষ রয়েছে ৬০৫টি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :