1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

ডিম খেলে মধ্যবয়সীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ে?

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৯৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ডিম এমন একটি খাবার যা একাধারে ভিটামিন এ, ভিটামিন ডি ও ভিটামিন বি ১২ সমৃদ্ধ। অনেকে মনে করেন মধ্যবয়সীদের স্বাস্থ্যের জন্য ডিম নিরাপদ নয়। এটি নাকি কোলেস্টরল বাড়ায়। কিন্তু সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে বিচিত্র তথ্য। হার্ভার্ড মেডিকেল স্কুল পরিচালিত ওই গবেষণা বলছে, মধ্যবয়সী বা প্রৌঢ়দের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয় ডিম।

একজন সুস্থ ব্যক্তি খাবারের মাধ্যমে দৈনিক ৩০০ মিলিগ্রাম কোলেস্টেরল নিতে পারেন। এ কারণে প্রতিদিন একটি করে ডিম খেলেও বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। তবে অনেক সময় সংবহনতন্ত্রের সমস্যা থাকলে তা আগে থেকে বোঝা যায় না। অনেকেই বুঝতে পারেন না নিজের অসুস্থতার কথা। তাই সতর্ক থাকতে, মধ্যবয়স পেরিয়ে গেলে রোজ ডিম খাওয়ার বদলে সপ্তাহে তিনটি করে ডিম খাওয়া যেতে পারে। খুব বেশি সন্দেহ হলে ডিম খেতে পারেন কুসুম বাদ দিয়ে। খবর আনন্দবাজার পত্রিকার।

তবে সবার শরীর সমান নয়। বিশেষ করে, বহুমূত্র (ডায়েবেটিস) আক্রান্ত রোগী কিংবা হৃদরোগের সমস্যায় ভোগা মানুষদের ডিম খাওয়ার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডিমে থাকা অ্যাভিডিন নামের একটি গ্লাইকোপ্রোটিন কোনো কোনো ক্ষেত্রে দেহে ভিটামিন বি৭-এর ভারসাম্য নষ্ট করতে পারে। এ কারণে রোজ ডিম খেতে চাইলে বা পুষ্টি সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়েই খাওয়া উচিত।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :