1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা 

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছর করার বিষয়ে আলোচনা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১০১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বর্তমানে পরিচালিত চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছর করার বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পর্যালোচনা সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এসময় কারিগরি শিক্ষার আধুনিকায়ন এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, “অপ্রয়োজনীয় প্রকল্প পরিহার করে প্রকৃত দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করতে হবে।”

আলোচনার সভায় জানানো হয়, দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বর্তমানে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা ভর্তি হয়। আগে এই ডিপ্লোমা কোর্সটি তিন বছর মেয়াদি ছিল। পরবর্তীতে এটি চার বছরে উন্নীত করা হলেও পাঠ্যক্রম বা সিলেবাসে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন হয়নি। ফলে শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশ করতে এক বছর অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে।

সভায় আরো জানানো হয়, ডিপ্লোমা কোর্সের মেয়াদ তিন বছর করা হলে শিক্ষার্থীরা বর্তমান সময়ের চেয়ে এক বছর আগেই কর্মক্ষেত্রে যোগ দেওয়ার সুযোগ পাবে।

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ‘মডেল পলিটেকনিক ইনস্টিটিউট’ গড়ার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

আলোচনার সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :