1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ ইংল্যান্ডের কাছে ভারতের লজ্জাজনক হারের ১০ কারণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৪১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ফাইনালের স্বপ্ন অধরাই রয়ে গেল। ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলসের আগুন ঝরানো ব্যাটিংয়ের কাছে নাস্তানুবাদ হয়ে ১০ উইকেটের পরাজয় বরণ করে ভারতীয় দল। এই হারে বিশ্বকাপ থেকে লজ্জার বিদায় নিল রোহিত শর্মার দল।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের কাছে ২৪ বল হাতে রেখে ১০ উইকেটের পরাজয়ের কারণ কী? সেসব কারণই পাঠকদের জন্য করেছে আরটিভি নিউজ।

অ্যাডিলেডে ইংলিশদের বিপক্ষে টসে হারে ভারত। যদিও রোহিত শর্মা টস জিতলে শুরুতে ব্যাটই করতেন বলে বলেছিলেন,

ব্যাটিংয়ের শুরুতেই ওপেনার লোকেশ রাহুলের বিদায়। ইনিংসের দ্বিতীয় ওভারেই মাত্র ৫ রান করে ক্রিস ওকসের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরে যান এই ওপেনার।

পাওয়ার প্লেতে বড় স্কোর করতে পারেনি ভারতীয় ব্যাটাররা। এই সময়ে ভারত মাত্র ৩৮ রান তোলে। যার ফলে শুরু থেকেই পিছিয়ে পড়ে ভারত।

অধিনায়ক রোহিত শর্মার সাম্প্রতিক ফর্ম। এই ম্যাচেও ২৮ বলে ২৭ রান করেন তিনি। তবে এটি তার নামের পাশে বেমানান।

প্রথম ১০ ওভারে ভারত বড় স্কোর করতে না পারা। এই সময়ে স্কোরবোর্ডে মাত্র ৬২ রান ওঠে তাদের।

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদবও এদিন ব্যর্থ হন। ঝড় তোলার আগেই ১০ বলে মাত্র ১৪ রান করেন তিনি।

ম্যাচে সব মিলিয়ে ভারতীয় ব্যাটিং চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। বিরাট কোহলি-হার্দিক পান্ডিয়া ছাড়া কোনও বড় জুটি হয়নি। সার্বিক ভাবে ব্যর্থ ভারতীয় ব্যাটিং।

ইংল্যান্ডকে পাওয়ার প্লের ৬ ওভারে ৬৩ রান তুলে ফেলে। ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, অক্ষর পাটেল, মোহাম্মদ শামিরা ইংল্যান্ডের একটিও উইকেট ফেলতে পারেননি।

ব্যাটিংয়ের মতো ভারতের গোটা বোলিংও ব্যর্থ। ভুবনেশ্বর ২ ওভারে ২৫ রান, শামি ৩ ওভারে ৩৯ রান, অশ্বিন ২ ওভারে ২৭ রান, হার্দিক পান্ডিয়া ৩ ওভারে ৩৪ রান দেন।

ফিল্ডিংও ভালো হয়নি। বিশেষ করে একটি রান বাঁচাতে গিয়ে মহম্মদ শামি যা করলেন, তার কোনও ব্যাখ্যা নেই। বল কুড়িয়ে নিজে না ছুড়ে আচমকাই তিনি সতীর্থ এক ফিল্ডারের দিকে ছোড়েন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :