1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

মানিকগঞ্জে ঢাকা বিভাগীয় জিয়া  ক্রিকেট  টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: শহীদ জিয়া  ক্রিকেট টুর্নামেন্টের ঢাকা বিভাগের  খেলা মানিকগঞ্জ শহীদ মিরাজ -তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ।

আজ শনিবার সকাল  সাড়ে ১০টায় ঢাকা বিভাগের দুটি দল “লাল” এবং “সবুজ” দলের মধ্যকার খেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা রিতা।

খেলার উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় দিপু রায় চৌধুরী।

অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন মুন্নু ফেব্রিক্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার  রাশিদ সামিউল ইসলাম অর্ক,টুর্নামেন্টের আহবায়ক রফিকুল ইসলাম বাবু,সদস্য সচিব দেবব্রত পাল, সাবেক ক্রিকেটার মেহরাব  হোসেন অপি,মোরশেদ আলী খান সুমন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহসহ সাবেক, বর্তমান ক্রিকেটার ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বাংলাদেশের ক্রিকেটকে সারা বিশ্বে পরিচিতি করে তোলার পিছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন অতিথিবৃন্দ। স্থবির হয়ে পড়া ক্রীড়াঙ্গনের গতি বাড়াতে বিএনপি কাজ করছে বলে জানান।

খেলায় ঢাকা বিভাগের আওতাধীন মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জ এই চারটি জেলার সেরা খেলোয়াড়দের সমন্বয়ে ‘লাল দল’ ও ‘সবুজ দল’ নামে দুইটি দল গঠন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :