1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে

কারও ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না: প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৩১৯ বার পড়েছেন

অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ যে ধর্মেরই হোক না কেন, তার ধর্মীয় অনুভূতি নিয়ে কেউ কথা বলতে পারবে না, তার ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না। সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস নিয়েই সবাইকে চলতে হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এ বছর শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে। সব ভেদাভেদ ভুলে বাঙালিরা সবসময় সব ধর্মের অনুষ্ঠান-উৎসবে শামিল হয়। আমরা কিন্তু প্রতি উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে উৎসব উদযাপন করি। যে কারণে বলি, ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। সবার উৎসবই আমরা সম্মিলিতভাবে করে থাকি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের কোথাও যেন এক শতাংশ জমি অনাবাদী পড়ে না থাকে। বিশ্ব নেতারা আশঙ্কা করছেন, ২০২৩ সালে পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে যারা জন্মগ্রহণ করেছেন, যারা বসবাস করেন বা বাংলাদেশের নাগরিক, সে যে ধর্মেরই হোক না কেন, যার যার ধর্ম সমানভাবে পালন করবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :