1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

করোনা মোকা‌বিলার জন্য বাংলা‌দে‌শের প্রশংসায় মা‌র্কিন কর্মকর্তা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৪৬২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য বিশ্বের অনেক দেশের জন্যই রোল মডেল ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি কো-অর্ডিনেটর ফর গ্লোবাল কোভিড রেসপন্স অ্যান্ড হেলথ সিকিউরিটির লরা স্টোন।মঙ্গলবার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আল‌মের স‌ঙ্গে বৈঠক ক‌রেন ঢাকায় সফররত বাই‌ডেন প্রশাস‌নের এ কর্মকর্তা। এ সময় ক‌রোনা মোকা‌বিলায় বাংলা‌দে‌শের প্রশংসা ক‌রেন লরা।

বৈঠ‌কে তারা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। উভয়পক্ষ ঢাকা ও ওয়া‌শিংট‌নের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয় নি‌য়ে বিস্তারিত আলোচনা করেন।

চল‌তি বছ‌রের সে‌প্টেম্ব‌রে অনু‌ষ্ঠেয় গ্লোবাল অ্যাকশন প্ল্যান ফর কোভিড-১৯ রেসপন্সের মন্ত্রী পর্যায়ের বৈঠক বাংলাদেশ কর্তৃক যৌথ আয়োজনের বিষয়টি আলোচনায় তোলা হয়। ওই বৈঠকে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের ডেপুটি কো-অর্ডিনেটর।

বাংলা‌দেশ‌কে ক‌রোনার টিকা অনুদান দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী সামনের দিনগুলোতে সহযোগিতার ক্ষেত্রসমূহ বিস্তৃত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে রোহিঙ্গা সমস্যা, জলবায়ু পরিবর্তন, দ্বিপাক্ষিক বাণিজ্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়। এর আগে, ডেপুটি কো-অর্ডিনেটর লরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরীর স‌ঙ্গে সাক্ষাৎ করেন এবং দু’দেশের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন।

উভয় বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :