1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে

আবার রাজনীতিতে ফিরছেন সোহেল তাজ!

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৫০৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: এক দশক আগে রাজনীতি থেকে বিদায় নেন তানজিম আহমদ সোহেল তাজ। তবে আবার রাজনীতিতে ফিরছেন তিনি। ডিসেম্বরে অনুষ্ঠেয় ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে গুরুত্বপূর্ণ পদে আসছেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এ জন্য তিনি মানসিক প্রস্তুতিও নিয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের একমাত্র পুত্র সোহেল তাজ।

জানা গেছে, আওয়ামী লীগের আগামী কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদ নিয়ে রাজনীতিতে ফিরছেন সোহেল তাজ। তাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্তও হয়েছে।

সোহেল তাজের ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়টি সামনে আসে গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে ফেসবুকে একটি স্ট্যাটাস ঘিরে।

সোহেল তাজের ছোট বোন মাহজাবিন আহমদ মিমি তার ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস দেন। তাতে তিনি লিখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল অধিবেশনে তানজিম আহমদ (সোহেল তাজ) দলীয় নেতৃত্বে আসছেন ইনশাআল্লাহ। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয়তু শেখ হাসিনা!! বাংলাদেশ চিরজীবী হোক।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :