1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

বাবা-ছেলে চাঁদপুর-২ আসনে নৌকার মাঝি হতে চান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৪০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে মনোনয়ন উত্তোলন ও জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এবং তার বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

মঙ্গলবার (২১ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। এ নিয়ে স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণের মধ্যে চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

এখন পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন আরও ১২জন। এদের মধ্য থেকে একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হবে। দুই উপজেলার মানুষ এখন সেই একক প্রার্থীর নাম ঘোষণার অপেক্ষায় আছেন। অধিকাংশ নেতা কর্মীরা মনে করেন মায়া চৌধুরী এবার এই আসনে মনোনয়ন পাবেন। তবে তারুণদের চাওয়া যুব সমাজের আইকন তারুণ্যের অহংকার দিপু চৌধুরী পেতে পারে।

মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে, এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এবং তার বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু। মায়া চৌধুরী দীর্ঘদিন অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে দিপু চৌধুরী ছাত্রলীগ ও যুবলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে এবার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৭৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪৫৬ ভোট এবং মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬১৮ ভোট। তারাই এমপি নির্বাচিত করবেন আগামী ৭ জানুয়ারি।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু সময়ের আলোকে বলেন, মূলত আমার বাবা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াই মনোনয়ন চেয়েছে। আমি বাবার সাথে সারাজীবন একসাথে কাজ করেছি এবং এলাকার উন্নয়নগুলোতে বাবার সাথে থেকে কাজ করার চেষ্টা করেছি। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সাথে আমার ৩০-৪০ বছর ধরে সম্পর্ক। প্রত্যেকের সাথেই আমার নাড়ির একটি টান আছে। এজন্য আমিও দল থেকে মনোনয়ন চেয়েছি। আমাদের নেত্রী যেটা ভালো মনে করেন, সেটাই করবেন।

এই আসনে আরও যারা আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন তারা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, মতলব উত্তর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, মতলব উত্তর উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (এসি মিজান), আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি, আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা, যুবলীগের মহিলা সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া সুলতানা শেফালী, বাংলাদেশ কৃষক লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম (খোকা) পাটোয়ারী, রেল শ্রমিক লীগের সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির (নায়েম) সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মো.  লোকমান হোসেন।  সুত্র:সময়ের আলো

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :