1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

আমার লাইফের মধ্যে গালাগালি নাই, আছে কোলাকুলি:মমতাজ বেগম

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩৪২ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনের এমপি, বিশিষ্ট কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, আমর বাবা ছিলেন একজন বাউল, আমি এমন একটি জায়গা থেকে এসেছি,যে জায়গাটার মধ্যে গালাগালি, ফালাফালি,মারামারি নাই। আমার লাইফের মধ্যে গালাগালি নাই, আছে কোলাকুলি।আমরা সেই কোলাকুলির জায়গা থেকে এসেছি।মানুষকে সন্মান দেওয়া, জরায়ে ধরা, সালাম করা এইগুলা শিখতে শিখতে আমরা বড় হয়েছি।যে কারণে আমার সেই জায়গাটি, আমি ধরে রাখতে চাই।আপনাদের সহযোগীতা এবং পাশ চাই।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ বিদেশের যে কোন জায়গাই কোন ঘটনা ঘটার সাথে সাথেই কালবেলা অনলাইনে নিউজ দেখা যায়, সাথে ভিডিও। কালবেলা পরিবারের প্রতিটি সদস্যেদের অক্লান্ত পরিশ্রমের প্রচেষ্টায় আজকে এত দুর আসতে পেরেছে। সে জন্য আমি কালবেলা পরিবারের সকলকে শুভেচ্ছা জানাই এবং আশা করি তাদের এই প্রচেষ্টায় কালবেলা এক দিন এদেশের এক নাম্বার পত্রিকা হবে।

তিনি আরো বলেন, আমি আগে শিল্পী তারপর হয়েছি রাজনীতিবিদ। আমি এমপি হবার আগেই শিল্পী হিসেবে সবার কাছে পরিচিত।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মমতাজ বেগম বলেন, আমি তিন বারের এমপি এবং আমি এবারো মনোনয়ন চাইবো। তবে প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দিক আমরা সবাই মিলে নৌকার পক্ষেই কাজ করবো।

এ সময় মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি কাবুল উদ্দিন খান, শাহজাহান বিশ্বাস, প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবলু, আহম্মেদ সাব্বির সোহেল, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো: শাহানুর ইসলাম এটিএন বাংলার জেলা প্রতিনিধি মো: শহিদুল ইসলাম সুজন, দৈনিক কালবেলা পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো: সেলিম ও উপজেলা প্রতিনিধিসহ মানিকগঞ্জের সাংবাদিক বৃন্দ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :