1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

ইরানে শিয়াদের মাজারে বন্দুক হামলা, নিহত ১৫

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৩২১ বার পড়েছেন

অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর সিরাজে শিয়াদের একটি মাজারে বন্দুক হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তিন অস্ত্রধারী বুধবার সকালে শাহ চেরাগ মাজারে ঢুকে হামলা চালান। তাদের দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।

ইরানের সরকারঘেঁষা সংবাদমাধ্যম নুর নিউজের প্রতিবেদনে জানানো হয়, হামলাকারীরা ইরানের নাগরিক নন। সংবাদ সংস্থা ফার্স জানায়, সিরাজে নিহতদের মধ্যে এক নারী ও দুই শিশু রয়েছে।

হামলা থেকে বেঁচে যাওয়া একজন আল জাজিরাকে বলেন, ‘আমরা নামাজের প্রস্তুতি নেয়ার সময় গুলির আওয়াজ শুনে অন্য প্রান্ত দিয়ে পালানোর চেষ্টা করি। পরে বুঝতে পারি, আমার শরীর থেকে রক্ত ঝরছে।’

তিনি আরও বলেন, ‘কে গুলি চালিয়েছে, তা দেখতে পাইনি…এর শুরুটা হয়েছিল রাস্তা থেকে। পরে তারা মাজারে ঢুকে যাকে সামনে পেয়েছে, তাকেই গুলি করেছে।

‘আমি আহত ও নিহত কয়েকজনকে দেখেছি, তবে হামলাকারীদের দেখতে পাইনি।’

এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীদ রাইসি এ হামলার সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর আমাদের শত্রুপক্ষ সহিংসতা ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিশোধ নিচ্ছে। এসব শয়তানদের অবশ্যই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :