1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

ঘিওরে পাঁচ লক্ষাধিক টাকার মাদকসহ  গ্রেপ্তার ১

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭২ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে পাঁচ লক্ষাধিক টাকার মাদকসহ মাসুদ রানা রাসেল (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে।  রোববার দিবাগত রাতে ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের দক্ষিণ তরা এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত মাসুদ রানা রাসেল ঘিওরের দক্ষিণ তরা এলাকার আতোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

জেলা গোয়েন্দা পুলিশ জানান,নিয়মিত মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ রানা রাসেলকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৫ লক্ষ ৪ হাজার টাকা। পরে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান,  গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ঘিওর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :