
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে পাঁচ লক্ষাধিক টাকার মাদকসহ মাসুদ রানা রাসেল (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাতে ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের দক্ষিণ তরা এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত মাসুদ রানা রাসেল ঘিওরের দক্ষিণ তরা এলাকার আতোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
জেলা গোয়েন্দা পুলিশ জানান,নিয়মিত মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ রানা রাসেলকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৫ লক্ষ ৪ হাজার টাকা। পরে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ঘিওর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন।
Leave a Reply