1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

ঘিওরে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৬১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজের তিন দিন পর ইয়াজুল ইসলাম (৩৬) নামের এক যুবকের মরদেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঘিওর থানা ও নৌ-পুলিশের সদস্যরা কালীগঙ্গা নদী থেকে লাশ উদ্ধার করেছে।

উপজেলার সিংজুরী ইউনিয়নের পূর্ব আশাপুর গ্রামের ছানো মিয়ার ছেলে তিনি। থাকতেন সৌদি আরব। সম্প্রতি ছুটিতে দেশে এসে কৃষিকাজ শুরু করেন। তিনি বিবাহিত, তার চার বছরের একটি ছেলে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ২০ আগস্ট রাত ৯টার দিকে একটি মোবাইল কল পেয়ে ঘর থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি ইয়াজুল। তাকে ডেকে নিয়ে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন স্বজনরা। ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, মঙ্গলবার রাতে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ভালকুটিয়া গ্রাম থেকে মিনি বেগম  নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মিনি বেগম ঐ গ্রামের মো. আব্দুস সামাদের স্ত্রী।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :