অনলাইন ডেস্ক: মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজের তিন দিন পর ইয়াজুল ইসলাম (৩৬) নামের এক যুবকের মরদেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঘিওর থানা ও নৌ-পুলিশের সদস্যরা কালীগঙ্গা নদী থেকে লাশ উদ্ধার করেছে।
উপজেলার সিংজুরী ইউনিয়নের পূর্ব আশাপুর গ্রামের ছানো মিয়ার ছেলে তিনি। থাকতেন সৌদি আরব। সম্প্রতি ছুটিতে দেশে এসে কৃষিকাজ শুরু করেন। তিনি বিবাহিত, তার চার বছরের একটি ছেলে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ২০ আগস্ট রাত ৯টার দিকে একটি মোবাইল কল পেয়ে ঘর থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি ইয়াজুল। তাকে ডেকে নিয়ে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন স্বজনরা। ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, মঙ্গলবার রাতে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ভালকুটিয়া গ্রাম থেকে মিনি বেগম নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মিনি বেগম ঐ গ্রামের মো. আব্দুস সামাদের স্ত্রী।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com