1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

জিএম কাদের সস্ত্রীক ভারত সফরে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৬৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আজ নয়াদিল্লি গেছেন। তার সফরসঙ্গী হয়েছেন পার্টির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও তার স্ত্রী শরীফা কাদের। তাদের সঙ্গে আরও রয়েছেন পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলা।

রোববার (২০ আগস্ট) বেলা ১২টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে তারা দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

জাতীয় পার্টি সূত্র জানিয়েছে, দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে তার এই সফর গুরুত্বপূর্ণ। তিন দিনের এই সফরে ভারতের সরকার প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। যদিও জাতীয় পার্টির নেতারা এটাকে প্রকাশ্যে নির্বাচনী সফর বলতে নারাজ।

নির্বাচনের আগে জাপা চেয়ারম্যানের ভারত সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল দেখা দিয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জিএম কাদের অনেকদিন ধরেই জোরালো বক্তব্য রেখে চলেছেন। এছাড়া নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ বিদেশি দূতদের সঙ্গে তার দফায় দফায় বৈঠক হয়েছে।

পার্টি সূত্রে গেছে, ভারত সফর শেষে দেশে ফিরে আগামী জাতীয় নির্বাচনে দলটির করণীয় সম্পর্কে প্রেসিডিয়ামে বৈঠক ডেকে সিদ্ধান্ত নিতে পারেন জিএম কাদের।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :