1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

মার্কিন ভিসানীতিতে বিএনপির মুখ শুকিয়ে গেছে:ওবায়দুল কাদের

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২২৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আমেরিকার নতুন ভিসানীতিতে বিএনপির গলা বসে গেছে, মুখ শুকিয়ে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৭ মে) বিকেলে রাজধানীর উত্তর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমেরিকার নতুন ভিসানীতি নিয়ে বিএনপি বেকায়দায় আছে। এতে আওয়ামী লীগের কোনো ক্ষতি নেই।

তিনি বলেন, আমেরিকার নতুন ভিসানীতিতে বিএনপির গলা বসে গেছে, মুখ শুকিয়ে গেছে। বিএনপি নির্বাচনকে ভয় পায় না, ভয় পায় এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মার্কিন নতুন ভিসানীতিতে আমাদের একটা লাভ হয়েছে, এতোদিন তারা নালিশ করেছে আমেরিকার দরবারে, নিষেধাজ্ঞা আসবে…নিষেধাজ্ঞা কই? নিষেধাজ্ঞা এখন তাদের বিরুদ্ধে নতুন ভিসানীতিতে, নির্বাচনে গোলমাল করলে ভাঙচুর, মানুষ পোড়ালে, বাস পোড়ালে, যারাই জ্বালাও-পোড়াও রাজনীতি করবে, আগুন সন্ত্রাস করবে, তারাই আজকে ভয় পাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, কাজেই দেশি-বিদেশি কাউকে আমরা ভয় পাই না। আমরা আমাদের নীতিতে অটল হয়ে নির্বাচন চাইছি। খেলা হবে। আমরা প্রস্তুত, খেলা হবে।

ওবায়দুল কাদের বলেন, ফাইনাল খেলা, আগামী নির্বাচনে নৌকা বনাম ধানের শীষ খেলা হবে। বাংলার মানুষ ধানের শিষ চায় না।তৈরি হয়ে যান, প্রস্তত হয়ে যান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :