1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

মারা গেছেন ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৩৫৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: প্রবীণ রাজনীতিক ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।

সোমবার (২৪ এপ্রিল) রাত ১২টা ২৮ মিনিটে পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্য ডা. মানস বসু ।

পঙ্কজ ভট্টাচার্য শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ডা. অধ্যাপক কামরুল হুদার অধীনে চিকিৎসাধীন ছিলেন পঙ্কজ ভট্টাচার্য।

হাসপাতালের চিকিৎসক লেনিন চৌধুরী বলেন, ‘তিনি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। তাকে অক্সিজেন দেয়া লাগত। তার কোলনে সমস্যা ছিল। তার উচ্চ রক্তচাপ ও হৃদপিণ্ডে সমস্যা ছিল। এ ছাড়া প্রস্টেট ক্যানসার ছিল।’

তিনি বলেন,‘১৭ এপ্রিল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে আসেন পঙ্কজ ভট্টাচার্য। এরপর তাকে আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার সকাল ৮টার দিকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এতে তার ব্লাড প্রেসার কমে যায় এবং অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। পরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। অবস্থার আরও অবনতি ঘটলে রোববার সকালে আইসিইউতে নেওয়া হয়।’

পঙ্কজ ভট্টাচার্য বামপন্থী রাজনীতিবিদ। ১৯৩৯ সালের আগস্টে জন্মগ্রহণ করেন তিনি। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকায় বেড়ে ওঠেন। তার বাবা একজন স্কুলশিক্ষক ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :