1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

বঙ্গবাজারের বিএনপি অগ্নিকাণ্ড ঘটিয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে: ওবায়দুল কাদের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৩০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বঙ্গবাজারের অগ্নিকাণ্ড ঘটিয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।  তিনি বলেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে মানুষের স্বপ্ন পুড়ে গেছে। কিন্তু দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি অগ্নিকাণ্ড নিয়েও রাজনীতি করার অপচেষ্টা করছে। বজ্রপাতে মানুষের মৃত্যু হলেও বিএনপি বলবে আওয়ামী লীগের দোষ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর  আজিমপুর কলোনী মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে লালবাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মানুষের দুঃখ কষ্টে চলছে, এসময় মানুষের পাশে না দাঁড়িয়ে রোজায়ও অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। রমজানে মানুষকে কষ্ট দিলে আমরাও ব্যবস্থা নেবো। আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার চেষ্টা করলে বিএনপিকে ছাড় দেওয়া হবে না। বিএনপি পদযাত্রা নামে পতন যাত্রা শুরু করেছে। হাঁটুভাঙা দল আর দাঁড়াতে পারবে না।

তিনি বলেন, শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা আছে। কিন্তু বিএনপির আন্দোলনে মানুষের আস্থা নেই। বিএনপি সুষ্ঠু ভোটের নির্বাচনের নিশ্চয়তা চায়? ফখরুলের নিরপেক্ষ লোক কে? তারা চায় তত্বাবধায়কের মতো অবস্থা সৃষ্টি করতে। তত্বাবধায়ক সরকার এদেশের মানুষ চায় না। বিএনপিকে নষ্ট রাজনীতি বাদ দিয়ে মানুষের জন্য কাজ করার আহবান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে আগামী নির্বাচনেও জনগণ তাকেই নির্বাচিত করবে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজেদের মধ্যে অন্তঃকোন্দল বন্ধ করতে হবে।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :