1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:ঘণকুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং  পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় কনকনে শীতের মধ্যে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।

বিআইডব্লিউটিসি সুত্রে জানা গেছে,বৃহস্প্রতিবার সন্ধ্যার পর পরই পদ্মা-যমুনা নদী অববাহিকায় ঘণকুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্বও বাড়তে যায়। এক পর্যায়ে নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে গেলে বৃহস্প্রতিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিট থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় ফেরি চিত্রা যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়।এছাড়া বাকী ফেরিগুলো ঘাটেই বেধে রাখা হয়।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বৃহস্প্রতিবার দিবাগত রাত ৩ টা থেকে ঘণকুয়াশার কারণে ফেরি সার্ভিস বন্ধ রয়েছে।এসময় ২টি  ফেরি কেরামত আলী ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর যাত্রী ও যানবাহন বোঝাই নিয়ে মাঝ নদীতে নোঙর করে রয়েছে।

এছড়া পাটুরিয়া ঘাটে ৪টি ফেরি শাহ পরান,এনায়েতপুরী, ভাষা শহীদ বরকত ও বিএস ডাঃ গোলাম মাওলা ঘাটেই পন্টুনের সাথে বেধে রাখা হয়।দৌলতদিয়া ঘাটে ৩টি ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শাহমখদুম ও হাসনা হেনা ঘাটেই বেধে রাখা হয়।

আরিচা আঞ্চলিক কারযলয়ের বস্থাপক সালাম হোসেন বলেন, ঘণকুয়াশার কারণে নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে যায়।এসময় ফেরি সার্ভিস চালু রাখা অত্যান্ত ঝুকিপূর্ণ।তাই দুর্ঘটনা এড়াতেই আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া -দৌলতদিয়া নৌরুটে বৃহস্প্রতিবার দিবাগত রাত থেকে ফেরি চলাচল বন্ধ আছে।কুয়াশা কেটে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :