
নিজস্ব প্রতিবেদক:ঘণকুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় কনকনে শীতের মধ্যে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।
বিআইডব্লিউটিসি সুত্রে জানা গেছে,বৃহস্প্রতিবার সন্ধ্যার পর পরই পদ্মা-যমুনা নদী অববাহিকায় ঘণকুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্বও বাড়তে যায়। এক পর্যায়ে নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে গেলে বৃহস্প্রতিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিট থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় ফেরি চিত্রা যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়।এছাড়া বাকী ফেরিগুলো ঘাটেই বেধে রাখা হয়।
এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বৃহস্প্রতিবার দিবাগত রাত ৩ টা থেকে ঘণকুয়াশার কারণে ফেরি সার্ভিস বন্ধ রয়েছে।এসময় ২টি ফেরি কেরামত আলী ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর যাত্রী ও যানবাহন বোঝাই নিয়ে মাঝ নদীতে নোঙর করে রয়েছে।
এছড়া পাটুরিয়া ঘাটে ৪টি ফেরি শাহ পরান,এনায়েতপুরী, ভাষা শহীদ বরকত ও বিএস ডাঃ গোলাম মাওলা ঘাটেই পন্টুনের সাথে বেধে রাখা হয়।দৌলতদিয়া ঘাটে ৩টি ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শাহমখদুম ও হাসনা হেনা ঘাটেই বেধে রাখা হয়।
আরিচা আঞ্চলিক কারযলয়ের বস্থাপক সালাম হোসেন বলেন, ঘণকুয়াশার কারণে নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে যায়।এসময় ফেরি সার্ভিস চালু রাখা অত্যান্ত ঝুকিপূর্ণ।তাই দুর্ঘটনা এড়াতেই আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া -দৌলতদিয়া নৌরুটে বৃহস্প্রতিবার দিবাগত রাত থেকে ফেরি চলাচল বন্ধ আছে।কুয়াশা কেটে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।
Leave a Reply