1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭

মানিকগঞ্জে সাংবাদিক নির্যাতন ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা এবং গণমাধ্যম কার্যালয়ে হামলা অগ্নিসংযোগের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

 বুধবার বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্বরে এই কর্মসূচির আয়োজন করেটেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ

সংগঠনের সভাপতি বিএম খোরশেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ছারোয়ার ছানু, মনিরুল ইসলাম মিহির, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ নান্নু, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সম্পাদক পরিষদের কার্যকরী সদস্য এডভোকেট আমিনুল হক আকবর, প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন, সংগঠনের সহ-সভাপতি ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক রাশেদুর রহমান চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য আসাদ জামান, আল আমিন মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও সম্পাদক পরিষদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

বক্তারা বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় অন্তরায়। অবিলম্বে সাংবাদিক ও গণমাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :