
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে কোটাসংস্কার ও সরকার প্রতনের এক দফার দাবীতে আন্দলনের সময় ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গনহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিলসহ অবস্থান কর্মসূচী পালন করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গাই এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচী পালন করেন।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি আজাদ হোসেন খানের সভাপতিত্বে ও বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, দপ্তর সম্পাদক মো.আরিফ হোসেন লিটন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল রহমান খান সজিব, জেলঅ স্বেচ্ছা সেবকদলের আহবায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান ,সদস্য সচিব অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রাকিব,পেশাজীবী পরিষদের নেতা সরকার মাসুদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সদস্য সচিব গৌরাঙ্গ কুমার সরকার, শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের।
আফরোজা খান রিতা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিনা অপরাধে অসংখ্য নিরিহ ছাত্র-জনতাকে অন্যায়ভাবে হত্যা করেছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও অন্যায়ভাবে শেখ হাসিনার নির্দেশে তার দোষররা গুলি করে ছাত্র-জনতাকে হত্যা করেছে।
আমরা ছাত্র-জনতাকে হত্যাকারীদের বিচারের দাবি করছি। দ্রুত আইনের মাধ্যমে গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনকে অনুরোধ করছি।
Leave a Reply