
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে রিপন (২১) নামের মানসিক প্রতিবন্ধী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের দানিস্তপুর গ্রামে ঘড়ের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত রিপন (২১) দানিস্তপুর গ্রামের বকুল চোকদারের ছেলে।
বলড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন কুন্নু জানান, আমার ইউনিয়নের দানিস্তপুর গ্রামের বকুলের ছেলে মানসিক প্রতিবন্ধী রিপন তার দাদীর কাপড় দিয়ে ঘড়ের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply