
নিজস্ব প্রতিনিধি:মানিকগঞ্জ হরিরামপুরের আন্দারমানিক এলাকায় পদ্মা নদীর থেকে অবৈধ ড্রেজার ও বলগেট এর বিরুদ্ধে পরিচালিত হলো ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
সহযোগিতা করেন হরিরামপুর থানার এসআই আমীর হামজা সহ থানা পুলিশ ও আনসার সদস্য।
এসময় একটি বলগেট(বালু আনলোডার)ও নয় জন শ্রমিককে আটক করা হয় এবং ১০০০মিটার পাইপ ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত কর্তৃক বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘন ও ১৫ ধারায় দণ্ডনীয় অপরাধে ছয় জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং একই সাথে দুইজনের বয়স ১৮ বছরের নিচে ও একজন শারীরিকভাবে অসুস্থ হওয়ায় ভ্রাম্যমান আদালত কর্তৃক খালাস প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ১।মোঃ খোকন মিয়া(২৪), পিতা:শেখ সোহরাব।দোহার ২। মো: লাল মৃধা (৫০) পিতা:ইসমাইল মৃধা।পটুয়াখালি ৩। মোঃ রিয়াজ মৃধা (২৪) পিতা: ফুরকান।পটুয়াখালি ৪।মোঃ ফেরদৌস (২৫) পিতা:কামাল।বরিশাল ৫।মোঃ মুন্নাফ (৪৫) পিতা: সোহরাব।দোহার ৬।মোঃ নুর আলম, পিতা: মৃত: রুস্তম আলী।পটুয়াখালি দন্ড প্রাপ্তদের আদালতে প্রেরণ করা হবে বলে উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে।
Leave a Reply