1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

হরিরামপুরে নদী ভাঙ্গনে ৪৬ নং চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আংশিক ধ্বসে গেছে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৪৫ বার পড়েছেন

মাহিদুল ইসলাম মাহি: মানিকগঞ্জের হরিরামপুরে  ধূলসড়া ইউনিয়নের নদী ভাঙ্গনের কবলে পরে সেই ৪৬ নং চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আংশিক মঙ্গলবার রাতে ধ্বসে গেছে।

বুধবার সকালে ধূলশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ খান এ তথ্য জানান।

তিনি বলেন, পদ্মা ভাঙন ঝুকিতে স্কুলসহ অর্ধ শতাধিক বাড়িঘর। সোমবার রাত নয়টার দিকে উপজেলার ধূলশুড়া ইউনিয়নের আবিধারা ও ইসলামপুর  এলাকায়  ভাঙনে নি:স্ব ১২ টি পরিবার। আর গত মঙ্গলবার রাত দুইটায়  ৪৬ নং চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আংশিক ধ্বসে গেছে ।  ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত)  তাপসী রাবেয়া বলেন, গতকাল রাতে স্কুলের আংশিক পদ্মায় ধ্বসে গেছে। গতকাল সকালে আমি ভাঙন এলাকা পরিদর্শনে আছি। এডিসি জেনারেল স্যার ও আসছেন। পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী আছেন। পানি উন্নয়ন বিভাগ কাজ করছেন।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী  মো. মাঈন উদ্দীন বলেন, পানি বিভাগ থেকে আপদকালীন সময়ে ১২০০ মিটার কাজ চলছে। হঠাৎ করেই সোমবার রাতে কয়েকটি বাড়ি বিলীন হয়ে গেছে। গতকাল রাতে একটি স্কুলের আংশিক ধ্বসে গেছে। বৃষ্টির মধ্যেও আমাদের লোকজন জিও ব্যাগের পাশাপাশি, জিও টিউব ও ডাম্পিং করছে। বাড়িঘর গুলো রক্ষা করতে আমরা কাজ করছি। আশা করি ভাঙন রোধ হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :