1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

সুন্দরগঞ্জে বাড়ির খাটের নিচ থেকে ১৬০ লিটার চোলাই মদ জব্দ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৬ বার পড়েছেন

মো:ইসমাইল হোসেন সিরাজি, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি বাড়ির খাটের নিচ থেকে ১৬০ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ। এসময় হিরালাল রবিদাস (৫২) ও ফজলুল হক (৪৫) নামের ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃত হিরালাল রবিদাস উপজেলার খামার ধুবনী (মজুমদার হাট) গ্রামের মৃত সুমারু রবিদাসের ছেলে ও ফজলুল হক পূর্ব বেলকা গ্রামের মৃত আব্দুল জোব্বার রহমানের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী (মজুমদার হাট) গ্রামের হিরালাল রবিদাসের  বসতবাড়ির ঘরের খাটের নিচে থাকা ৩টি প্লাস্টিকের জারিকেন ও বিভিন্ন সাইজের ৩০টি প্লাস্টিকের বোতলে রক্ষিত অবস্থায় সর্বমোট ১৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ধৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :