1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪৯২ বার পড়েছেন
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: “সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে ধারণ করে প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জের সিংগাইরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন হয়েছে। শনিবার(১ নভেম্বর) সকাল ১১ টার দিকে এ উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং সমবায় র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলার হলরুমে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে  প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা হয়। এ আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ.জহিরুল ইসলাম। এ সময় ক্যাপিটাল মালটিপারপাস সোসাইটি লিমিডেটের আবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ বক্তব্যে বলেন,সততা,ন্যায় নিষ্ঠার সহিত সঞ্চয় ঋনদান সমিতি  পরিচালনা ও নিয়মনীতি মেনে সংশ্লিষ্ট সকলকে এ ব্যবসা পরিচালনা করার আহবান জানান ।  এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,ইউসিসিএ লি: সভাপতি মো.আখতারুজ্জামান সুরুজ। অন্যন্যদের মধ্যে বক্তব্যে রাখেন,সারারিয়া সঞ্চয় ঋনদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো.লাভলু মিয়া,জায়গির বসুধা সঞ্চয় ঋনদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলাম,বড়বাকা একতা মহিলা সমবায় সমিতির হোসনেয়ারা প্রমুখ। এ ছাড়াও উপজেলা প্রশাসনের ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সঞ্চয় ঋনদান সমবায় সমিতির কর্মকর্তা কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।  পরিশেষে সভার সভাপতি উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ.জহিরুল ইসলামের বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :