1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

সরকার না থাকলে ‘পদ’ গলার কাটা হয়ে দাঁড়াবে: মমতাজ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৩৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম বলেছেন, সরকার ক্ষমতা না থাকলে পদ গলার কাটা হয়ে দাঁড়াবে। কেউ ঘরে থাকতে পারবেন না।

বৃহস্পতিবার বিকেলে হরিরামপুর উপজেলা ছাত্রলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে। শুধু ছাত্রলীগ নয় আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের একযোগে কাজ করে নৌকার বিজয় ঘরে তুলতে হবে।

কর্মি সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন, জেলা ছাত্র লীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক  হাজী ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রউফ, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান প্রমুখ।

কর্মী সমাবেশে জেলা পরিষদের সাবেক সদস্য কোহিনূর ইসলাম সানি, সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুনসহ জেলা-উপজেলার আওয়ামী লীগ, ছাত্র লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :