1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

সবাই মিলে কাজ করলে ভাল কিছু অর্জন করতে পারবো: ডিসি মানিকগঞ্জ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৩৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি:মানিকগঞ্জের নবাগত জেলা প্রশাসক রেহেনা আকতারের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার(২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)সানায়ারুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক রেহেনা আকতার,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সানজিদা ইয়াসমিন, প্রেসক্লাবের এডহক কমিটির আহবায়ক গোলাম সারোয়ার ছানু, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক শাহজাহান বিশ্বাস, সাবেক যুগ্ন-সম্পাদক মো.শাহানুর ইসলাম,সাবেক যুগ্ন=সম্পাদক মনিরুল ইসলাম মিহির, কোষাধ্যক্ষ শাহীন তারেক,সাবেক ক্রীড়াসম্পাদক মো.আশরাফুল আলম লিটন, আব্দুল মোমিন,আজিজুল হাকিম প্রমূখ।

এসময় জেলা প্রশাসক রেহেনা আকতার জেলার সার্বিক উন্নয়ন কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, মানিকগঞ্জের উন্নয়নে এবং মানিকগঞ্জবাসীর কল্যাণে আপনাদের সকলকে সাথে নিয়ে কাজ করবো। আপনারা হচ্ছেন কলম যোদ্ধা, সত্য এবং সঠিক সংবাদ পরিবেশন করার আহবান জানান তিনি।

আপনাদের মাধ্যমেই সমাজের সঠিক চিত্রটি আমরা জানতে পারবো।আমরা সবাই মিলে কাজ করলে ভাল কিছু অর্জন করতে পারবো। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমার সাথে স্মার্ট মানুষগুলোই আছে।আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :