1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই আপনারা শান্তিতে আছেন-মমতাজ বেগম

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৪ বার পড়েছেন

জ. ই. আকাশ : মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, “শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই আপনারা শান্তিতে আছেন। শেখ হাসিনার মত নেতা সব সময় আসে না, যুগে যুগে আসে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সাথে বিশ্বের কোনো নেতার সাথেই তুলনা করা যায় না।”

১১ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগে সাবেক সভাপতি ও কৃঞ্চপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম জালাল উদ্দীন আহমেদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে  স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জালাল উদ্দিন আহমেদ পরিষদের সদস্য সচিব আইয়ুব মুহাম্মদ খানের সভাপতিত্বে তিনি আরও বলেন, আরো বলেন, “বর্তমানে কিছু মানুষ নির্বাচন নিয়ে ভুলবাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা সবাই জানেন, আমার কোনো ক্যাডার সন্ত্রাসী বাহিনী নেই। ১৫ বছরে হরিরামপুর-সিংগাইরে অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছি। আর এই উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।”

তিনি আরও বলেন, দেশ এখন অনেক এগিয়ে। প্রত্যন্ত এলাকায় একসময় রাস্তাঘাট ছিল না। বিদুৎ  ছিল না। বর্তমান সরকার ১৫ বছরে যে পরিমাণ উন্নয়ন করেছে, তা ৫০ বছর কেউ করতে পারেনি আর পারবেও না। আপনার দেখছেন দেশে আজ পদ্মাসেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো অসংখ্য উন্নয়ন ঘটেছে। এই চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প কোনো নেতা বাংলাদেশে নেই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সামসুল হক, অধ্যক্ষ প্রফেসর মোঃ হাবিবুর রহমান, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শরাফত উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোও আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :