1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব ও  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯৩ বার পড়েছেন

সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধিঃ মানিকগঞ্জে শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব, উদ্যোক্তা মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও এস,এস,সি ২০২২ কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার দিনব্যাপী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যালামনাই এসোসিয়েশন’ বিদ্যালয়ের মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।

বিদ্যালয়ের সাবেক শিক্ষক অবসর প্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিষ্ণ চরন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ‘অ্যালামনাই এসোসিয়েশনের এডমিন মো. কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুস শুকুর বিশ্বাস, সাবেক শিক্ষার্থী আব্দুল কুদ্দুস, রফিকুল ইসলাম, আব্দুল আলিম, সেলিনা আক্তার, মজিবুর রহমান, সত্যেন কান্ত পন্ডিত ভোজন, হামিদুর রহমান, আলী আহসান মিঠু, মহিদুর রহমান কাজল এবং শিবালয় ইউপি চেয়ারম্যান হাজী মো. আলাল উদ্দিন আলাল প্রমুখ।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুনতানসির (কচি) এবং শিল্পী পন্ডিত।

‘অ্যালামনাই এসোসিয়েশনের’ এডমিন মো. কামরুল ইসলাম বলেন, আমরা চাই এই এসোসিয়েশনের মাধ্যমে দেশে এবং বিদেশে কর্মরত অথবা যারা অবসরে গেছেন তারা মাঝে মাঝে আসুক, মিলুক, বন্ধুদের সাথে প্রাণ খুলে কথা বলুক ‘আয় তবে সহচরি হাতে হাতে হাত ধরি’ আমরা হাতে হাত ধরে গল্প করি, গলাটা জরিয়ে ধরি।পাশাপাশি আমাদের সমাজের বিভিন্ন পর্যায়ে উচ্চ পদস্ত কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিত্ব আছেন, তারা অভিজ্ঞতা শেয়ার করুন।আমরা যারা জুনিয়র, আমাদের চেয়ে আরো জুনিয়র যারা আছে, তারা সিনিয়রদের কাছ থেকে অনেক কিছুই শিকবে।এই স্কুলের সিনিয়র সাবেক শিক্ষার্থী, যারা প্রতিষ্ঠিত হয়েছেন জুনিয়ররা তাদেরকে আয়ডল হিসেবে দেখবে।

আমরা এ সংগঠণের মাধ্যমে সকলের সহযোগীতা নিয়ে কৃতী শিক্ষার্থীদেরকে সন্মানা প্রদান, অসহায়, দুস্থ্য শিক্ষার্থীদেরকে  সহায়তা প্রদান, দক্ষ জনশক্তি গড়তে  উদ্যোক্তা তৈরি, পিঠা উৎসব,  সাংস্কৃতিক ও বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :