1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

শিবালয়ে শ্রমিক লীগের যুগ্ম আহব্বায়ক সেলিমের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৪৩৮ বার পড়েছেন

সাদেকুর রহমান, শিবালয়, প্রতিনিধি: শিবালয় উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহব্বায়ক সৎ, পরিচ্ছন্ন ও জনপ্রিয় মেধাবী নেতা মোঃ সেলিম মান্নান (ছোট সেলিম) হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোর চারটার দিকে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সেলিম শিবালয় উপজেলার শিবালয় ইউনিয়নের নতুন পাড়া গ্রামের বাসিন্দা মো: আব্দুল মান্নান।সে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক,শিবালয় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।তার মৃত্যুতে এলাকায় দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

তিনি-বাবা-ভাই – বোন আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, ছোট ভাই-বোন, বড় ভাই-বোন, সহপাঠী-সহকর্মীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার ভোর ৩ টার দিকে শিবালয় নতুন পাড়া গ্রামের নিজ বাড়িতে ঘুম থেকে জেগে বুকে ব্যাথা অনুভব হলে পরবর্তীতে হঠাৎ বমি করেন সেলিম। তাকে মুমূর্ষূ অবস্থায় এম্বুলেন্স যোগে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ পাঠানো হলে তাকে মুন্নুতে নেয়া হয়। সেখান থেকে সদর হাসপাতালে পরবর্তীতে সাভারের এনাম মেডিক্যাল এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার হার্ট ষ্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

সেলিমের বাবা বর্তমানে ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবে রয়েছেন এছাড়াও মা দুই বছর আগে মৃত্যুবরন করেন।

শুক্রবার সকাল থেকে ছাত্রলীগ নেতা সেলিমকে এক নজর দেখার জন্য তার নিজ বাসভবনে লোকজনের ভীড় বাড়তে থাকে।

বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আলেম-ওলামা, সামাজিক-সাংস্কৃতিক ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ তার বাসভবনে ছুটে যান।এতে সেলিমের বাড়িতে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :