
শিবালয় প্রতিনিধি:মানিকগঞ্জের শিবালয়ে রাধাকান্তপুর-শশীনাড়ার ডিপজল মসজিদ ভায়া মাগুরাইল রাস্তার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ রাস্তার উদ্বোধন করেন।
এসময় উপজেলার মাগুরাইল বাজারে উথলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উথলী ইউপি চেয়ারম্যান আব্বাস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-১ আসনের এমপি এএম নাঈমুর রহমান দুর্জয়, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উথলী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাধন দাস, ইউপি সদস্য আলামিন হোসেন আলাল প্রমুখ।
Leave a Reply