1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

শিবালয়ে পদ্মা-যমুনায় বাল্কহেডে চাঁদাবাজি বন্ধের দাবীতে প্রতিবাদ সভা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ের পদ্মা ও যমুনার আরিচা-নগরবারি-বাঘাবাড়ি নৌরুটে চলাচলরত বাল্কহেড থেকে ইজারার নামে অবৈধ চাঁদাবাজি বন্ধের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে শিবালয় মডেল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাংলাদেশ লঞ্চ লেবার  এসোসিয়েশন বাল্কহেড আরিচা শাখা এ প্রতিবাদ সভার আয়োজন করে।

এসময় শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ লঞ্চ লেবার  এসোসিয়েশন বাল্কহেড আরিচা শাখার আহবায়ক হাজী মোঃ আলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুল ইসলাম টিটু, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন আরিচা শাখার যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, মোঃ মতিয়ার রহমান, মোঃ রাকিব হোসেন, মোঃ আব্দুল আজিজ, নগরবাড়ি বাল্কহেড শাখার সভাপতি শুকুর ফকির, সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, দোহার উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান উদ্যম প্রমূখ।

উক্ত অনুষ্ঠানটিপরিচালনা করেন বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন আরিচা শাখার যুগ্ম আহবায়ক মোঃ বাহার উদ্দিন মাষ্টার।

বক্তারা বলেন, বাংলাদেশ অভ্যান্তরিন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পদ্মা নদীর ফরিদুপুরের গোয়ালন্দ থেকে কুষ্টিয়ার পাকশি পর্যন্ত গঙ্গা চ্যানেলটি বিআইডব্লিউটিএ আরিচা শাখা কর্তৃক এক বছরের জন্য ইজারা প্রদান করেছে।ইজারাদার মো.আবু সাঈদ খান তিন কোটি টাকা মুল্যের চুক্তিতে উক্ত নৌরুটের ইজারাদার হিসেবে চুক্তিবদ্ধ হন।

কিন্তু তিনি এ সুযোগে তার উক্ত নির্ধারিত নৌরুটের বাইরে এসে যেমন-মানিকগঞ্জের হরিরামপুর,শিবালয়ের পদ্মা-যমুনার আরিচা-পাটুরিয়া থেকে পাবনার নগববাড়ি ও বাঘাবাড়ি নৌরুটে চলাচলকারি বাল্কহেড থেকে প্রতিদিন টোলের নামে বাল্কহেড প্রতি ২হাজার থেকে ৫হাজার টাকা পর‌যন্ত চাঁদা আদায় করছে। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মারপিট করে চাঁদা আদায় করছে বলে বক্তারা জানান। এ অবস্থা অব্যাহত থাকলে যে কোন সময় এ সকল নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশংকা করছেন বাল্কহেড শ্রমিকরা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :