1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

শিবালয়ে নৌকা থেকে পানিতে পড়ে এক ব্যাক্তির মৃত্যু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পড়েছেন
oppo_0

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ের নিহালপুর এলাকায় ইঞ্জিন চালিত স্যালো নৌকা থেকে যমুনা নদীতে পড়ে সবুজ শেখ (৪০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শিবালয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার বেলা সোয়া ১টায় তার লাশ উদ্ধার করে পুলিশে সোর্পদ করেছে। মৃত্যু সবুজের বাবার নাম বারেক মাস্টার এরা সবাই থাকেন মিরপুর-১ এর দিয়াবাড়ি পালপাড়া ঘাট এলাকায়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আরিচা ঘাট থেকে ইঞ্জিন চালিত স্যালো নৌকা যাত্রী বোঝাই করে দৌলতপুরের বাকসাইট্টা যাওয়ার পথে নৌকাটি যমুনা নদীর নিহালপুর এলাকায় পৌছালে সবুজ হঠাৎ করে পানিতে পড়ে যায়। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে এবং শিবালয় ফায়ার সার্ভিসে সংবাদ দেন। ফায়ার সার্ভিস সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে এসে তারা উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ দুই ঘন্টা চেষ্টার পর সবুজের মৃত্যু দেহ উদ্ধার করেন তারা। সবুজ শেখ (৪০)  ঘটনার দিন তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাকসাইট্টা চরে ইঞ্জিন চালিত স্যালো নৌকাযোগে শুশুর বাড়ি যাচ্ছিলেন। এসময় স্ত্রী মর্জিনা বেগম ও দুই সন্তান তার সাথে ছিলেন।

স্ত্রী মর্জিনা বেগম বলেন, তারা দু’জনই দীর্ঘদিন মিরপুর মাজার এলাকায় ফুল বিক্রেতার কাজ করেন। তার শুশুর ও দুই সন্তান নিয়ে মীরপুর-১ এ থাকেন। শনিবার সকালে বাকসাইট্টা তার বাবার বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন।

শিবালয় থানার ওসি এ,আর,এম আল মামুন বলেন, এব্যাপারে একটি ইউডি মামলা হবে। এরপর আইনি প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :