
সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধিঃ দায়িত্বশীলতার ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে রবিবার সন্ধায় শিবালয় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
উপজেলা প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার মঞ্জুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিবালয় থানা অফিসার ইনচার্জ শাহনুর এ আলম, শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আলাল উদ্দিন আলাল,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রথিন সাহা, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, উপজেলা সাংবাদিক সমিতি সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক সাদেকুর রহমান, সাংবাদিক সুমন হোসেন, দেবাশীষ ঘোষ জয়, আকাশ চৌধুরী, হাসান চৌধুরী, দেশ রুপান্তর পত্রিকার শিবালয় সংবাদদাতা ইমরান নাজির প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকরা দেশ ও জাতি গঠণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।সেই লক্ষে দেশ রুপান্তর দায়িত্বশীলতার সাথে এগিয়ে যাবে। এ পত্রিকাসহ সংশ্লিষ্ট সকল সাংবাদিকরা দায়িত্বশীলতার সাথে কাজ করবে।
Leave a Reply