
সাদেকুর রহমান,শিবালয়: শিবালয় উপজেলার ভাকলা গ্রামের নূর মেহেদী দরবার শরীফের প্রতিষ্ঠাতা বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান (র:) ৮২ বছর বয়সে গতকাল শুক্রবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য ভক্ত-মুরিদ ও আত্মীয়-স্বজন রেখে যান। তিনি অসংখ্য ভক্তিমূলক গান, গজল, কবিতা, প্রবন্ধ ইত্যাদি রচনা করেছেন।
তার মৃত্যুতে শিবালয় উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
আজ বিকেলে তার নিজ দরগায় নামাজে জানাযা শেষে দাফন করা হবে।
Leave a Reply