1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

শিবালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর ত্রি-বার্ষিক সম্মেলন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৪০২ বার পড়েছেন

সাদেকুর রহমান,শিবালয় প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর ত্রি-বার্ষিকী সম্মেল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর)দুপুরে আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ত্রি- বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি।

প্রধান অতিথি জাসদের কেন্দ্রীয় কমিটি’র যু্গ্ম-সাধারণ সম্পাদক মো. শওকত রায়হান।

জাসদের শিবালয় উপজেলার শাখার সভাপতি কে,এম, ওবায়দুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা আনায়ারুল হক, সদস্য বীর মুক্তিযোদ্ধা সারোয়ার আলম চৌধুরী, কেন্দ্রীয় কমিটি’র  জাসদ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আসলাম খান বাবু, ঘিওর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত, হরিরামপুর উপজেলার শাখার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, জাতীয় যুবজোট মানিকগঞ্জ জেলা শাখার  সাধারণ সম্পাদক মো. সোলায়মান খান প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, জাসদ শিবালয় উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ কুমার সাহা।

সম্মেলনে মানিকগঞ্জ জেলা, উপজেলা ও সকল ইউনিয়নের নেতাকর্মীদের সম্মিলিত একটি মিছিল বের করে আরিচা ঘাট প্রদক্ষিণ করে সভাস্থল আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

সম্মেলন শেষে, ৪৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটিতে কে,এম ওবায়দুল ইসলামকে পুণরায় সভাপতি এবং ইন্দ্রজিৎ কুমার সাহাকে নবনির্বাচিত সাধারণ  সম্পাদক  ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :