
অনলাইন ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধায় দুই শতক জমি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই। শুক্রবার সকাল ৯টায় জেলার হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে ওই এলাকার কেরামত আলীর দুই ছেলে জহুরুল ও জাকিরুল ইসলামের মধ্যে দুই শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। শুক্রবার সকালে ওই জমিতে জাকিরুল কাজ করতে করতে গেলে তার বড় ভাই জহুরুল। তার ছেলে মুকুল রব্বানী এবং স্ত্রী মহিমা বেগম সহ নিহতের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী ও তিন মেয়ে রয়েছে। এ বিষয়ে নিহত জাকিরুলের পিতা বলেন আমার দুই ছেলে মারামারি লাগলে আমি সেখানে গেলে আমার বড় ছেলে আমাকেও আঘাত করে। আমি এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, নিহতের শাশুড়ী জরিনা বেগম (৪৫) বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছে। আসামিরা পলাতক রয়েছে।
Leave a Reply