1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

মানিকগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সভাপতি-ছানু, সাধারণ সম্পাদক-বিপ্লব

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৩৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৩-২০২৫) নির্বাচনে গোলাম ছারোয়ার ছানু ( জনকন্ঠ ) সভাপতি এবং অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব ( দৈনিক সমকাল) সাধারণ সম্পাদক পদে পুনঃরায় নির্বাচিত হয়েছেন।

শনিবার বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে মানিককগঞ্জ প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্টিত হয়। পরে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার মতিউর রহমান ফলাফল ঘোষনা করেন।

সভাপতি পদে ২৯ ভোট পেয়ে গোলাম ছারোয়ার ছানু বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম বিশ্বাস  ডেইলিস্টার ) পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩১ ভোট পেয়ে অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব  (সমকাল ) বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আকরাম হোসেন (বাংলাভিশন টেলিভিশন) পেয়েছেন ২০ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কাবুল উদ্দিন খান (বাংলাদেশ প্রতিদিন )৩৮ ভোট ও মো শাহজাহান বিশ্বাস (নিউ এইজ পত্রিকা) ৩৬ ভোট পেয়ে এই দুইজন নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী আহমেদ সাব্বির সোহেল (এনটিভি) পেয়েছেন ১৯ ভোট। সিনিয়র সদস্য মাহবুব আলম জুয়েল (সময় সংবাদের সম্পাদক) পেয়েছেন ১৩ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রিপন আনসারী ( জিটিভি ) । তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল আলম লিটন (ডিবিসি টেলিভিশন) পেয়েছেন ১৬ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আকমল হোসেন (সম্পাদক অগ্নিবিন্দু ) তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খন্দকার সুজন হোসেন (সম্পাদক-সাপ্তাহিক তারুণ্যের কথা) পেয়েছেন ২৩ ভোট।

দপ্তর সম্পাদক পদে ৩২ ভোট পেয়ে বিজয়ি হয়েছেন মোঃ আজিজুল হাকিম (মাই টিভি ) । তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইউসুফ আলী  চ্যানেল টোয়েন্টিফোর) পেয়েছেন ২০ ভোট।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ মঞ্জুর রহমান (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), কোষাধ্যক্ষ পদে শাহিন তারেক ( দৈনিক ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক চন্দন ( দীপ্ত টেলিভিশন)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সাব্বিরুল ইসলাম সাবু (জেলা প্রতিনিধি কালেরকন্ঠ ও একুশে টেলিভিশন), এছাড়াও নির্বাচন কমিশন হিসেবে ছিলেন দৈনিক যুগান্তরের পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউর মহমান এবং প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মোমিন।

এর আগে শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মানিকগঞ্জ জেলা পরিষদের মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়। এতে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :