
নিজস্ব প্রতিনিধি:মানিকগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি কর্তৃক যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
শোক দিবস অনুষ্ঠানে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর নেতৃত্বে সাংবাদিকদেরকে নিয়ে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব,বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস,প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির, সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেন, সাংবাদিক আমিনুর রহমান অঞ্জন,দপ্তর সম্পাদক আজিজুল হাকিম,সাবেক ক্রীড়া সম্পাদক সালাউদ্দিন রিপন, প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মমিনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
Leave a Reply