1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

মানিকগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস, অটোটেম্পু ওনার্স গ্রুপের সভাপতি লিটন, সাধারণ সম্পাদক পীর বাবুল 

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩১৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস, অটোটেম্পু ওনার্স গ্রুপের সভাপতি পদে আব্দুর রাজ্জাক লিটন এবং সাধারণ সম্পাদক পদে পীর বাবুল হোসেন নির্বাচিত হয়েছেন। 

শনিবার (৩ জানুয়ারী)জেলাশহরের ড্রিম সিটি হোটেল মিলনায়তনে সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে আব্দুর রাজ্জাক লিটন পেয়েছেন ১৫৮ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ নান্নু মিয়া পেয়েছেন ২২ ভোট। সাধারণ সম্পাদক পদে পীর বাবুল হোসেন পেয়েছেন ১৪৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহফুজুর রহমান খান ২৪ ভোট। সহ-সভাপতি পদে ১৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফারুক মোল্লা। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ২৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ১৪২ ভোট পেয়ে  বিজয়ী হয়েছেন আবুল বাসার। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী চান মিয়া পেয়েছেন ২৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সিহাব উদ্দিন সুমন ১৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জাফর পেয়েছেন ২৬ ভোট। দপ্তর সম্পাদক পদে ১৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জিয়াউর রহমান। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিমুদ্দিন পেয়েছেন ২৪ ভোট। কোষাধ্যক্ষ পদে ১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ সিদ্দিক। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান পেয়েছেন ২৫ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরি সদস্য পদে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম ফিরোজ, দ্বীন ইসলাম, ওসমান গনি, তপু রায়হান অজয়, ছবুর খাঁন ও মোঃ রতন।

এর আগে সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা চলে  বিকেল চারটা পর্যন্ত। মোট ২১৫ জন ভোটারের মধ্যে ১৯২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিধিবহির্ভূত হওয়ায় তিনটি ভোট বাতিল করে নির্বাচন কমিশন।

ভোটগ্রহণশেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বশির আহমেদ। এসময় নির্বাচন কমিশনার সবুজ মিয়া ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :