
নিজস্ব প্রতিনিধিঃ মানিকগঞ্জে শহীদ বেদীতে ফুল দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ৬ জন নেতাকর্মী আহত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে।
এক পর্যায়ে জেলা আওয়ামী লীগ সিনিয়র নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে আধাঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে নেতাকর্মীদের আধাঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় শহীদ বেদীতে ফুল দিতে আসা সামাজিক-স্বাংস্কৃতিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,অভিবাবক ও প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফুল না দিয়ে অনেকে শহীদ বেদী থেকে চলে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা শহীদ বেদীতে ফুল দিতে আসেন। আওয়ামী লীগ পক্ষে ফুল দেওয়ার পর শ্রমিকলীগের এক পক্ষের নাম ঘোষণা করলে অন্যপক্ষ বাধা দেয়। পরে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে সেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও শ্রমীক লীগের ছয়জন নেতাকর্মী আহত হয়। জেলা আওয়ামী লীগ সিনিয়র নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে আধাঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার সাংবাদিকদের জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি বলে তিনি জনান।
Leave a Reply