1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

মানিকগঞ্জে রিকশাচালকের মৃত্যুর পর, স্ত্রী নিখোঁজ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৫৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: মানিকগঞ্জে সদর উপজেলায় আব্দুলা আল মামুন (৪০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ রয়েছে তার স্ত্রী ফিরোজা বেগম।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার মূলজান এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করে।

নিহত মামুনের বাড়ি মাগুরা জেলার বরইখালী গ্রামে। তিনি এই গ্রামের মোতালেব মিয়ার ছেলে। কাজের সুবাধে তিনি মানিকগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের নারাঙ্গাই এলাকার কাজু মিয়ার বড়িতে ভাড়া থাকতেন। মামুন মাসখানেক আগে ফিরোজা নামের এক নারীকে বিয়ে করে বাসা ভাড়া নিয়েছিলেন।

বাড়ির মালিক কাজু মিয়ার স্ত্রী রেখা বেগম বলেন, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মামুন মিয়ার স্ত্রী ফিরোজা বেগম ডেকে বললেন তার স্বামীর পেটে ব্যথা করছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। দেখে মনে হচ্ছিল পেট ব্যাথায় খুব কষ্ট হচ্ছিল তার। পরে আমার স্বামী (কাজু মিয়া) তার রিক্সায় মামুন ও তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে নামিয়ে দিয়ে আসেন।

এ ব্যাপারে কাজু মিয়া বলেন, রাতে অসুস্থ মামুন ও তার স্ত্রী ফিরোজা বেগমকে হাসপাতালে নামিয়ে দিয়ে বাড়িতে চলে আসি। আজ সকালে মূলজান এলাকায় একজনের মৃতদেহ পড়ে আছে বলে জানতে পারি। পরে গিয়ে দেখি মামুনের মরদেহ পড়ে রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ সরকার বলেন, মামুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ব্যাপারে তদন্ত চলছে। আগেই কিছু বলা যাচ্ছে না বলে জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :