
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদ স্মরণে আলোচনা সভা ও বইয়ের কর্ণার উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
আজ শনিবার সকালে শহরের বেউথা এলাকায় সরকারি গণগ্রন্থাগারের সহকারি পরিচালক শেখ রুবেলের সভাপতিত্বে ও সহকারি গ্রন্থাগারিক হালেমা মুন্নির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সরকারি দেবেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক কাউসার ইবনে আসাদ, শহীদ রফিকের সহোদর বীরমুক্তিযোদ্ধা খোরশেদ আলম, প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, লেখক আজাহারুল ইসলাম, মোশাররফ হোসেন ও ড. মহিউদ্দিন জাহাঙ্গীর সহ অনেকে।
Leave a Reply