1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

মানিকগঞ্জে বহিস্কৃত ছাত্রের ধারালো অস্ত্রের  কোপে মারাত্নক আহত প্রধান শিক্ষক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৪৫ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলা  বালিরটেক খাবাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে  বহিস্কৃত ছাত্র ও তার সহযোগীরা। গুরুতর  আহত প্রধান শিক্ষককে  উন্নত চিকিৎসার  জন্য  ঢাকা নেওয়া হয়েছে।

খাবশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক  আফতাব উদ্দিন জানান,  রোবার দুপুর ১২টার দিকে প্রধান শিক্ষক  মিজানুর রহমান স্কুলে  আসার জন্য বালিরটেক বাজারে আসেন। এসময় স্কুলের বহিকৃত ছাত্র রাজু আহমেদ ও তার সহযোগীরা প্রধান শিক্ষকে  পিছন থেকে  ধারালো অস্ত্র দিয়ে মাথায কুপিয়ে  আহত করে।  প্রধান শিক্ষকে প্রথমে মানিকগঞ্জ  ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি  হওযায তাকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকায়  নেওয়া  হয়েছে।

আহত প্রধান শিক্ষকের ভাই মোঃ সাইফুল হক জানান,মিজানুর সাহেবকে মারাত্নক আহত অবস্থায় আমরা ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে আনা হয়েছে এবং এখানে সিটিস্ক্যান করার পর আবার পঙ্গু হাসপাতালে নেয়া হবে।তিনি বলেন,আগে ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করে পরে আমি মানিকগঞ্জ এসে মামলা করবো।এ ঘটনার পিছনেও একটি চক্র জড়িত আছে বলে আমাদের সন্দেহ।বিষয়টি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর লোকজন অবশ্যই বের করবে বলে আমরা বিশ্বাস করি।

সহকারী  প্রধান শিক্ষক আফতাব উদ্দিন  আরো জানান৷ রাজু আহমেদ স্কুলের ছাত্রীদের উত্যাক্ত করতো। এনিয়ে তাকে সাবধান করা হলেও সে সংশোধন  হয়নি। ২০২২ সালে রাজু আহমেদকে ৯ ম শ্রেনিতে পড়ার সময়  স্কুল থেকে বহিষ্কার করা হয। রাজুর বাবা  শহিদুল ইসলাম খাবমপুর কলেজের অফিস সহকারী পদে চাকুরি করেন।

মানিকগঞ্জ  সদর থানায় অফিসার  ইনচার্জ আব্দুর  রউফ জানান, প্রধান শিক্ষককে ধারালো অস্ত্র কুপানোর ঘটনায় পুলিশ  রাজুকে গ্রেপ্তার করার জন্য কাজ করছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :