1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

মানিকগঞ্জে তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মনিরের মৃত্যুবার্ষিকী পালিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৩১৮ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মনিরের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলেক্ষে শনিবার সকালে দুর্ঘটনাস্থল ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় মানিকগঞ্জ প্রেসক্লাব,তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদ, ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রেল লাইন বাস্তাবায়ন আন্দোলন কমিটি ও বারসিকসহ বিভিন্ন সংগঠন যৌথভাবে নানা কর্মসুচীর আয়োজন করে।

দিবসটি পালন উপলক্ষে  তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে ঢাকা-আরিচা মহাসড়কের দুর্ঘটনাস্থলে নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, ঘাতক নিমূল কমিটি মানিকগঞ্জ শাখার সভাপতি এডভোকেট দীপক কুমার ঘোষসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা নিহত তারেক মাসুদ-মিশুক মুনীরের দুর্ঘটনা কবলিত স্থানে তাদের স্মরণে একটি ভাষ্কর্য নির্মান ও  ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া সড়কে রেল লাইনের দাবি জানান।

মানববন্ধন শেষে বানিয়াজুরী এলাকায় তারেক মাসুদ-মিশুক মুনির স্মরণে স্মৃুতিচারণ মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপন করা হয়।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগষ্ট সকালে কাগজের ফুল সিনেমার শুটিং স্পট দেখে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রাম থেকে ঢাকা ফিরছিলেন প্রখ্যাত চলচিত্র নির্মাতা তারেক মাসুদ, তার স্ত্রী ক্যাথরিন মাসুদ, বিশিষ্ঠ সাংবাদিক মিশুক মুনীরসহ ৯ জনের একটি দল। পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকা নামক এলাকায় তাদের বহনকৃত মাইক্রোবাসটি পৌছালে বিপরীতগামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহরে বাসের সঙ্গে সংর্ঘষ বেধে যায়। এসময় মাইক্রোস বাসটি দুমড়ে মুচড়ে যায়। মাইক্রো বাসের ভেতরে থাকা তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ প্রডাকশন সহকারী ওয়াসিম,জামাল এবং মাইক্রোবাস চালক মুস্তাফিজুর রহমানসহ ৫জন নিহত হন।এ দুর্ঘটনায় আহত হন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিল্পী ঢালী আল মামুন ও তার স্ত্রী দেলোয়ারা বেগম জলি।

 

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :