
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন ফেসন্টুন উড়িয়ে দিবসটির কার্যক্রম উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক শাহিনা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক রেহেনা আক্তার, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র মো.রমজান আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.ফয়জুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌসসহ স্থানীয় সরকার শাখার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক রেহেনা আক্তার জানান,স্থানীয় সরকার অধিদপ্তরের মাধ্যমে গ্রামীন পর্যায়ে ব্যপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে উপজেলা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রামীণ জনপদ,নারীদের জীবন মানউন্নন, ধর্মীয়, শিক্ষা-প্রতিষ্ঠানসহ আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে। বর্তমান সরকার আমলে স্থানীয় সরকার অধিদপ্তরের মাধ্যমে মানুষের জীবন মানের ব্যপক উন্নয়ন হয়েছে।
Leave a Reply