1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

মানিকগঞ্জে একদিনে ৩ যুবকের আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩১৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: মানিকগঞ্জ সদর উপজেলা থেকে জাহিদ হোসেন  (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। পরিবার বলছে, জাহিদ আত্মহত্যা করেছেন। তবে এলাকাবাসীর দাবি, জাহিদকে হত্যা করা হয়েছে।

এদিকে সদর উপজেলার ভাটবাউর এলাকা থেকে রাকিব হোসেন (১৮) এবং দৌলতপুর উপজেলা থেকে মো. শিশির হোসেন (১৮) নামের দুই যুবকের লাশ উদ্ধার করে করেছে পুলিশ। রাকিব ও শিশিরের পরিবারের দাবি,পারিবারিক কলহে তারা আত্মহত্যা করেছেন।

সোমবার (২৮ আগস্ট) সকালের দিকে ওই তিন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মারা যাওয়া জাহিদ হোসেন সদর উপজেলার বাইচাল এলাকার আব্দুল মোতালেবের ছেলে। রাকিব হোসেন দিঘী ইউনিয়নের ভাটবাউর এলাকার মজনু মিয়ার ছেলে। অপরদিকে শিশির দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের চকহরিচরন এলাকার গোলাপ হোসেনের ছেলে।

সদর উপজেলার দুই যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, আজ সকালে বাইচাল ও ভাটবাউর এলাকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বুঝা যাবে হত্যা নাকি আত্মহত্যা। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিুকল ইসলা‌ম মোল্ল্যা জানান, মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :